বাড়ি তৈরিতে কোন ইট ব্যবহার করবেন?
বাড়ি তৈরিতে আমাদের দেশে প্রচলিত ইট হলো ভাটায় পোড়ানো মাটির ইট। তবে বর্তমানে পোড়া মাটির ইটের বিকল্প হিসাবে কংক্রিট ইট বাজারে পাওয়া যাচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে কংক্রিট ইট আপনি কেন ব্যবহার করবেন?প্রথমত, কংক্রিট ইট পোড়া মাটির ইটের তুলনায় দামে সাশ্রয়ী। এই ইট ব্যাবহারে আপনার নির্মাণ খরচ অনেকটাই কমে যেতে পারে। বিশেষত বর্ষা মৌসুমে যখন পড়া মাটির ইটের মূল্য বাড়তির দিকে থাকে তখন কংক্রিটের ইট ব্যবহার করা যেতে পারে।
তবে কংক্রিটের ইট ব্যবহারের আগে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন:
১। কংক্রিট ইটের সংকোচন-প্রসারণ পোড়া মাটির ইটের তুলুনায় অনেক বেশি। তাই এই ইট ব্যাবহারে বিশেষ কিছু নিয়ম মেনে কাজ করতে হয়। তা না হলে দেয়ালে ক্র্যাক দেখা দিতে পারে।
২। কংক্রিট ইট সঠিক ভাবে কিউরিং হয়েছে কিনা তা জানা অত্যন্ত জরুরি। সঠিক কিউরিং না হয়ে থাকলে দেয়ালে ক্র্যাক দেখা দিতে পারে।
৩। কনক্রিট ইট কুর্নি বা হাতুড়ির সাহায্যে কাটা যায় না। এটি কাটার জন্য করাত (হ্যান্ডহেল্ড ইলেকট্রিক স কাটার ) এর ব্যবস্থা থাকা লাগবে।
৪।কংক্রিট ইটের রং এবং টেক্সচার পোড়া মাটির ইটের মতো আকর্ষণীয় নয়। তাই আপনি যদি প্লাস্টার বিহীন দেয়াল করতে চান সে ক্ষেত্রে কংক্রিট ইট ব্যবহার করা যাবে না।
৫। কংক্রিট ইট পোড়া মাটির ইটের তুলনায় বেশি ভঙ্গুর তাই সাবধানে ব্যবহার করতে হবে।

