যখনি আপনি কোন সিস্টেমের জন্য পাম্প নির্বাচন করতে যাবেন আপনাকে ফ্লো রেট এবং হেডের সাথে সাথে নেট পজেটিভ সাকশন হেড বা NPHS নিয়ে ভাবতে হবে । কারন এটি যথাযথ না হলে ক্যাভিটেশন হয়ে পাম্প ক্ষতিগ্রস্থ হবে এবং পাম্পিং কাপাসিটি কমে যাবে ।
নেট পজেটিভ সাকশন হেড বা NPHS দুই ভাবে সংজ্ঞায়িত করা হয়।
নেট পজেটিভ সাকশন হেড বা NPHS দুই ভাবে সংজ্ঞায়িত করা হয়।
১। NPSH Available(NPSHA) or NPSH (প্রাপ্ত) : এটা পাম্পের সাকশন পোর্টে অ্যাবসোলুট বা পরম চাপ (হেড এ কনভার্ট কৃত)।এই হেড পাম্প সিস্টেম থেকে হিসাব করে বের করতে হবে।
২। NPSH Required (NPSHR) or NPSH (প্রয়োজনীয়)ঃ এটা পাম্পের সাকশন পোর্টে প্রয়োজনীয় সর্বনিম্ন চাপ যা পাম্পকে ক্যাভিটেশন থেকে রক্ষা করবে। এটা পাম্পের একটা বৈশিষ্ট্য যা পাম্প ম্যানুফ্যাকচারার উল্লেখ করে থাকে।
পাম্প নির্বাচন করার সময় মনে রাখতে হবে, যেন সিস্টেমে প্রাপ্ত NPSH প্রয়োজনীয় NPSH এর থেকে বেশী হয়।অন্যথায় পাম্পে ক্যাভিটেশন হবে।
কিভাবে NPSHA হিসাব করব?
NPSHA = HA ± HZ - HF + HV – HVP
সিস্টেমে প্রাপ্ত NPSH = সাকশন সাইডে তরলের সারফেস প্রেসার হেড (পরম) + (+/-) স্থিতি হেড - সিস্টেমের ফ্রিকশন লস +ভ্যালসিটি হেড - তরলের ভেপার প্রেসার
যেখানে,
(+) স্থিতি হেড বা পজিটিভ সাকশন হেডঃ যখন তরলের লেভেল পাম্পের সেন্টার লাইনের উপরে থাকে
(-) স্থিতি হেড বা নেগেটিভ সাকশন হেড বা সাকশন লিফটঃ যখন তরলের লেভেল পাম্পের সেন্টার লাইনের নিচে থাকে।
![]() |
| সাকশন হেড এবং সাকশন লিফট |
নোটঃ
১। ১ বায়ু মণ্ডলীয় চাপ বা 1 atm = ৩৪ ফুট ওয়াটার কলাম বা হেড।
২। স্থিতি হেড হিসাব করার জন্য সব সময় তরলের সম্ভাব্য সর্বনিম্ন লেভেল ধরে হিসাব করতে হবে।


No comments:
Post a Comment